ইউনোকল ক্রয়ে রাজি হলো শেভরন টেক্সাকো
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানি শেভরন টেক্সাকো কর্পোরেশন সোমবার ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ইউনোকল কর্পোরেশন কিনে নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।
সোমবার ব্লুমবার্গ প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের অষ্টম বৃহত্তম তেল কোম্পানি ইউনোকল কিনে নেওয়ার কারণে শেভরণ টেক্সাকোর রিজার্ভ ১৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পাবে।
সম্প্রতি পেট্রোবাংলার সাথে বিবিয়ানা গ্যাসক্ষেত্র উন্নয়ন কার্য সম্পাদনের জন্য ইউনোকল একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিবিয়ানা দেশের দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র।
প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে কোম্পানিটি গ্যাসক্ষেত্রের ১৫টি কূপ খনন, গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট ও পাইপলাইন স্থাপনের কাজ করবে।
ইউনোকল আবি®কৃত মৌলভিবাজার গ্যাসক্ষেত্র থেকে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ শুরু হবে। দুপুরে প্রধানমন্ত্রী খালেদা জিয়া গ্যাসক্ষেত্রটি থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহের উদ্বোধন করবেন।
