২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ চীনের বাজারে বাংলাদেশি পোশাকের শুল্কমুক্ত প্রবেশের অনুরোধ জানিয়েছে

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) চীনের বাজারে বাংলাদেশের তৈরী পোশাক প্রবেশে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত চাই সাইয়ের সাথে এক সৌজন্য সাক্ষাতে বুধবার বিজিএমইএ নেতারা এ অনুরোধ জানান। নেতারা প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতার ব্যাপারেও চীনা রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

এছাড়া নেতারা বাংলাদেশী রফতানিকারকদের জন্য ভিসা ব্যবস্থায় জটিলতা কমিয়ে আনার ব্যাপারেও আহ্বান জানিয়েছেন।

চীনা রাষ্ট্রদূতের সাথে এ সাক্ষাতে বিজিএমইএ’র প্রতিনিধিত্ব করেন সভাপতি আনিসুল হক এবং সহ-সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। এ সময় চীনা দূতাবাসের কর্মকর্তা ইউ ড্যানও উপস্থিত ছিলেন।