২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবক ফোনের সাথে বিটিটিবি’র আন্তঃসংযোগ চুক্তি স্বাক্ষরিত

দেশের আরেকটি বেসরকারি টেলিফোন কোম্পানি ‘যুবক ফোন’ বুধবার আন্তঃসংযোগের জন্য বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ডের (বিটিটিবি) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বেসরকারি এই ফোন কোম্পানিটি দেশের চারটি অঞ্চলে টেলিফোন সংযোগ দেয়ার লাইসেন্স পেয়েছে। তারা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেটে টেলিফোন সংযোগ দেবে।

প্রথম পর্যায়ে চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের এ সংযোগের আওতায় আনা হবে। এই ফোন থেকে বিটিটিবি’র ফোনে কথা বলা যাবে আবার গ্রাহকরা বিটিটিবি থেকেও এই ফোনে ফোন করতে পারবেন।

যুবক ফোনের ব্যাবস্থাপনা পরিচালক এএনএম গোলাম সারওয়ার বলেন এ বছরের জুনের মধ্যেই তারা কার্যক্রম শুরু করবে। তারা গ্রাহকদেরকে সর্বোচ্চ সেবা প্রদান করবে।

তিনি জানান, যুবক ফোন চট্টগ্রামের দেড় লাখ গ্রাহককে এই বছরের মধ্যেই সংযোগ দেবে। পাশাপাশি তারা গ্রামাঞ্চলেও সেবা প্রদান করবে।

কোম্পানিটির কর্মকর্তারা বলেন, অন্যান্য ল্যাণ্ড ফোন ও মোবাইল ফোন কোম্পানির সাথে তাদের চুক্তির ব্যাপারে কথাবার্তা চলছে।

যুবক ফোনের একজন প্রতিনিধি বলেন, যন্ত্রপাতি বসানোর কাজ প্রায় শেষের পর্যায়ে রয়েছে।

কর্মকর্তা সূত্রে জানা গেছে, আবেদন করার তিন দিনের মধ্যে সংযোগ প্রদান করা হবে এবং এ ক্ষেত্রে বিটিটিবি’র মত কোনও জটিলতা থাকবে না।

তারা বলেন, কল চার্জ এখনও নির্ধারিত না হলেও বিটিটিবি’র কল চার্জ বিবেচনা করেই তা নির্ধারিত হবে।