২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিসিকে শক্তিশালী করতে সরকারের প্রতি এডিবি’র আহবান

এশিয়া উন্নয়ন ব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের সফররত মহাপরিচালক কুনিও সেনগা বুধবার দুনীতি দমন কমিশনকে (এসিসি) কার্যকর করার জন্য সরকারর প্রতি আহবান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

অর্থমন্ত্রী  এম সাইফুর রহমানের সাথে তার কার্যালয়ে এডিবি কর্মকর্তাদের বৈঠককালে তিনি এই আহবান জানান।

বৈঠকে সাইফুর রহমান বলেন, সরকার এক মাসের মধ্যে এসিসির কার্যক্রম চালু করার জণ্য পদক্ষেপ নিয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমাদের দেশের প্রেক্ষাপটে এেকটি নতুন, সেক্ষেত্রে আমাদের সময়ের প্রয়োজন।

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, এডিবি স্ব্স্থ্যা, শিক্ষা ও ্জ্বালানী খাতে সরকারকে তাদের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।

বেস্টিক পর্যায়ের অগ্রগতি ও গত বছরের মত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা পর্যবেক্ষণ করতে এডিবি’র কর্মকর্তারা বাংলাদেশে এসেছেন।

কুনিও সেনগা জানান, বাংলাদেশের জন্য নতুন কোনও পরিকল্পনা নেই। যেসব ক্ষেত্রে অনুমোদন রয়েছে এডিবি সেইসব ক্ষেত্রে অর্থায়ন অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, দারিদ্র বিমোচণ কৌশল পত্র অনুসারে বাংলাদেশে এডিবি’র উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হবে।