অধিক আইডিএ সহায়তা পেতে বাংলাদেশকে বিডিএফ এর বিকল্প বৈঠক অনুষ্ঠানের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক
আইডিএ থেকে বড়মাপের সহায়তা পাওয়ার বিষয়টি বাংলাদেশকে নিশ্চিত করেছে বিশ্বব্যাংক এবং এ ব্যাপারে উন্নয়ন ফোরামের বিকল্প একটি বৈঠক আহ্বানের সুপারিশ করেছে।
এক বার্তায় জানা যায়, বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সমশের মুবিন চৌধুরী বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া সংক্রান্ত ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেলের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি রাষ্ট্রদূতকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আইডিএ-১৪ এর আওতায় বিশ্বব্যাংক আগামী তিন বছরে ৮১ টি দরিদ্র দেশের সহায়তাকল্পে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার সরবরাহ করবে। এই অর্থের প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলার আসবে ৪০ টি দাতা দেশের অনুদান থেকে। বিগত দুই দশকের মধ্যে এটিই হবে আইডিএ রিসোর্সের বড় ধরনের বরাদ্দ।
সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকারের দারিদ্র্যদূরীকরণের ক্ষেত্রে অগ্রগতি মূল্যায়নের জন্য বিডিএফ বৈঠকের পরিবর্তে প্রতিবছর পিআরএস অ্যাসেসমেন্ট কনসালটেটিভ মিটিং আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করেন।
এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ‘তথাকথিত ওয়াশিংটন ডোনার’দের বৈঠকের কথা উল্লেখ করে প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ সকল বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদাররা গঠনমূলক ভূমিকা রেখেছে।
তিনি বলেন, এ বৈঠক অন্যান্য অংশীদারদের সাথে মত বিনিময়ের সুযোগ করে দিয়েছে এবং এর ফলে বেশ ক’টি দাতা দেশের নেতিবাচক মনোভাবে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।
বিশেষ করে ব্যষ্টিক অর্থনীতি, সামগ্রিক শাসনব্যবস্থা, দুর্নীতিদমন কমিশন, নীতিমালা প্রণয়ন এবং অর্থনৈতিক সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের সংস্কার কর্মসূচির প্রশংসা করেছেন প্যাটেল।
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সফলতার ব্যাপারে তার গভীর আস্থার কথা ব্যক্ত করেছেন।
বাংলাদেশী রাষ্ট্রদূত গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে দাতাদের বৈঠকে ইতিবাচক ভূমিকার প্যাটেল ও বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিশ্চিনা আই ওয়ালিকের প্রতি জন্য ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশ কান্ট্রি টিম এইচএনপিএসপি’র ভূমিকার কারণে স্বাস্থ্য খাতে ঋণের পরিমান ২০০ মিলিয়ন ডলার থেকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়ায় তাদের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে আগামী ২৮ এপ্রিলে অনুষ্ঠিত এক্সিকিউটিভ বোর্ডে তা অনুমোদিত হবে।
প্যাটেল বলেন, সঠিক তথ্যের অভাবে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের বিষয়গুলো সঠিকভাবে মূল্যায়িত হয়নি। তিনি দেশের বৃহত্তর স্বার্থে দেশের ভেতরে ও বাইরে দেশের অর্জনের বিষয়গুলো মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্যাটেল তিন মাসের মধ্যে আয়োজিত বিশ্বব্যাংকের কান্ট্রি ইকনোমিক টিমে রাষ্ট্রদূতকে বাংলাদেশের সামাজিক অর্থনীতিক ও রাজনৈতিক উন্নয়ন বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন।
এদিকে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের বোর্ড অব গভর্নর ১৮ এপ্রিল ২০০৫ এর আইডিএ রিসোর্স এর ১৪ তম সম্পূরক অনুমোদন করেছে। এতে করে আইডিএ’র সম্পদের পরিমান পূর্বের সম্পূরকের চেয়ে ২৫ শতাংশ বেড়েছে।
কিছু দাতা দেশ এথেন্সে অনুষ্ঠিত আইডিএ ডেপুটিদের বৈঠকে ৩০ শতাংশ বৃদ্ধির বিষয়টি এখনও খতিয়ে দেখছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জেমস ডি উলফেনসন আইডিএ-১৪ চুক্তির বিষয়টি উল্লেখ করে বলেন, আইডিএ বিশ্বের অনেক দরিদ্র দেশের জন্য জীবনীদায়ক এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যক্রম প্রসারে ক্ষেত্রে বৃহৎ পদক্ষেপ গ্রহণে আইডিএ রিসোর্স বাড়ানোর মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।
