২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ নেপালকে সমুদ্র বন্দরের মাধ্যমে ট্রানজিট সুবিধার প্রস্তাব দিয়েছে

বাংলাদেশ সমুদ্রবন্দ্ররের মাধ্যমে হিমালয় রাজ্য নেপালকে ট্রানজিট সুবিধা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এর ফলে নেপাল তৃতীয় কোনও দেশে রপ্তানি ও সেখান থেকে আমদানি করতে পারবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

নেপাল বাংলাদেশকে রেলওয়ে সুবিধা উন্নয়ন ঘটানোর কথা বললে বাংলাদেশ সমুদ্রবন্দরের মাধ্যমে নেপালকে ট্রানজিট সুবিধা দেওয়ার আগ্রহ প্রকাশ করে।

বৃহস্পতিবার ঢাকায় উভয় দেশের সচিব পর্যায়ের দু দিনের বাণিজ্য বৈঠক শেষে বাণিজ্য সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী এবং নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের সচিব ভারত বাহাদুর থাপা এ কথা জানান।

অন্যদিকে ঢাকা-কাঠমা-ু বাস সার্ভিস চালুর ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করতে উভয় পক্ষই একদিনের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকের আয়োজন করতে সম্মত হয়েছে।

বাণিজ্য সচিব সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই মংলা বন্দরের ভাড়া ৫০ ভাগ হ্রাস করেছে। এমনকি বাংলাদেশ মংলা বন্দরে ওয়ারহাউজের জন্য জমি লিজের সুবিধা দিতেও আগ্রহী।

এদিকে নেপালের প্রতিনিধিদল বৈঠকে জানিয়েছে, ১৯৯৭ সালে এ সকল পরিকল্পনা গ্রহণ করা হলেও বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট সুবিধার ব্যাপারে নেপাল কোনও অগ্রগতি সাধন করতে পারে নি।

বাণিজ্য সচিব বলেন, ইতোমধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ করতে বাংলাবান্ধায় সড়ক যোগাযোগ ও সকল সুবিধাসহ স্থল বন্দর স্থাপনের পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নেপালের বাণিজ্য সচিব থাপা উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। বানিজ্য সম্প্রসারণে তিনি উন্নত যোগাযোগ, কাষ্টমস সুবিধা ও ভিসা সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে বাংলাদেশ নেপালে ফার্মাসিউটিক্যালস পণ্যের রেজিষ্ট্রেশনে প্রতিবন্ধকতাসমূহ দূর করার অনুরোধ জানিয়েছে।