২৪ এপ্রিল থেকে খোলা বাজারে চাল বিক্রি বন্ধ
সরকার ২৪ এপ্রিল থেকে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম (ওএমএস) বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এক আন্ত মন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান।
সরকার এই বছরের জন্য সর্বোচ্চ ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চলতি বছরে সরকার প্রায় নয় লাখ টন চাল ও এক লাখ টন ধান সংগ্রহ করবে।
মন্ত্রী বলেন, সরকারের ওএমএস প্রকল্পর মাধ্যমে দেশের চালের মূল্যর উর্ধ্বগতি নিয়ন্ত্রিত হয়েছে। এটাকে আর অব্যাহত রাখার প্রয়োজন নেই।
সভায় জানানো হয়, ওএমএস কর্মসূচি চালু হওয়ার পর থেকে মোট ১৭৪,৭৩৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
