২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেক্টিফাইড স্পিরিট থেকে সরকার প্রতি বছর ব্যাপক রাজস্ব বঞ্চিত হচ্ছে

কর প্রদানের ওপর আদালতের স্থগিতাদেশ থাকায় রেক্টিফাইড স্পিরিট থেকে গত পাঁচ বছর ধরে সরকার প্রতি বছর গড়ে প্রায় ১০ কোটি টাকার রাজস্ব ক্ষতির শিকার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সূত্রগুলো বিডিনিউজকে জানিয়েছে, ২০০০ সালে আদালতের স্থগিতাদেশের পর ব্যবসায়ীরা ু রেক্টিফাইড স্পিরিটের ওপর শুধ ১৫ শতাংশ হারে ভ্যাট প্রদান করে আসছে, কিন্তু তখন থেকে তাদের আর ৩০০ শতাংশ কর প্রদান করতে হচ্ছে না।

এর আগে হোমিওপ্যাথি ওষুধ ব্যবসায়ীরা ২০০০ সালের ৮ মে হাইকোর্টে রীট আবেদন করলে আদালত ২০০৩ সালের ১৫ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে রায় প্রদান করেন। তারপর ২৬ মার্চ আবারও ব্যবসায়ীরা আদালতে আরও একটি আপীল আবেদন করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রেক্টিফাইড স্পিরিট একটি মাদকদ্রব্য এবং সরকারকে একটি নির্ধারিত পরিমান কর প্রদান করে হোমিওপ্যাথি ও এলোপেথিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, ডিস্টিলারিজ ও শিল্প ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, শুধুমাত্র অধিদপ্তরের ঢাকা মেট্রো সাব জোন রেক্টিফাইড স্পিরিট থেকে প্রতি বছর দু কোটি টাকা আয় করতো। আর সারা দেশ থেকে আদায় হতো প্রায় ১০ কোটি টাকা।

কতিপয় স্বার্থবাদী মহল রেক্টিফাইড স্পিরিটকে মাদকদ্রব্য হিসেবে না দেখিয়ে শিল্পের উপাদান হিসেবে আমদানি করছে। অথচ রেক্টিফাইড স্পিরিটের মধ্যে এলকোহল রয়েছে বলে তিনি জানান।

এর আগে একটি প্রজ্ঞাপণে সরকার ২০০২ সালের ২৪ নভেম্বর রেক্টিফাইড স্পিরিট ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহের নবায়ন ফি পুনর্নির্ধারণ করে। এই পুনর্নির্ধারিত ফি অনুযায়ী এলোপেথিক ওষুধ উৎপাদনকারীদের জন্য নয় হাজার টাকা ও শিল্পে ব্যবহারের জন্য ছয় হাজার টাকা নির্ধারণ করা হয়।

রাজধানীতে রেক্টিফাইড স্পিরিট বিক্রির ২০০টি দোকান রয়েছে। এ ব্যবসা চালানোর জন্য প্রত্যেকটি ব্যবসায়ীকে নবায়ন ফি হিসেবে ২০০০ টাকা দিতে হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তারা ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সলিসিটর শাখার মাধ্যমে এটর্নী জেনারেলের কার্যালয়কে আদালতে ঝুলে থাকা বিষয়টি সমাধানের জন্য তাগিদ দিয়ে আসছে।