কোম্পানি আইন সংস্কারের পদক্ষেপ নিয়েছে সরকার
সরকার পুরাতন কোম্পানি আইন সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেছে। ১৯৯৪ সালে আইনটি একবার সংশোধন করা হয়েছিল।
ইনিস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ এন্ড ম্যানেজারস অব বাংলাদেশ (আইসিএসএমবি) আয়োজিত “প্রস্তাবিত কোম্পানি আইন: সম্ভাবনা ও সমস্যা” শীর্ষক এক সেমিনারে বুধবার বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরি এ তথ্য প্রকাশ করেন।
আইসিএসএমবি’র সহ সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সেমিনারে সভাপতিত্ব করেন। তিনি বলেন, “একটি শক্তিশালী পর্যালোচনা কমিটি ইতোমধ্যে আইনটির সংস্কারের প্রথম খসড়া চূড়ান্ত করেছে এবং বিভিন্ন পেশাগত সংস্থায় ইতোমধ্যে সুপারিশ গ্রহণের জন্য খসড়াটি প্রেরণ করা হয়েছে।”
বিভিন্ন পেশাগত সংস্থার সুপারিশক্রমে পরে সংশোধিত আইনে আরো কিছু নতুন বিষয় অর্ন্তভুক্ত করা হবে বলে তিনি জানান।
