২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ১ এপ্রিল থেকে মাসব্যাপী আর্ন্তজাতিক বাণিজ্য মেলা শুরু

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী সিলেট আর্ন্তজাতিক বাণিজ্য মেলা আগামী ১ এপ্রিল শহরের এম সি কলেজ মাঠে শুরু হচ্ছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

বুধবার চেম্বার ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি হিজফিল গুলজার এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও থাইল্যান্ড, পাকিস্তান, ইরান, চীন, মালয়েশিয়ার কয়েকটি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। মেলায় স্থানীয় উদ্যোক্তা ও স্বনির্ভর মহিলাদের রেয়াতি হারে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ পর্যন্ত মেলায় ১৭০টি স্টল ও ১০টি প্যাভেলিয়ন বুকিং দেওয়া হয়েছে।