২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী পরিষদের অনুমোদনের অপেক্ষায় চার্টার্ড সেক্রেটারিস এ্যাক্ট

বানিজ্য মন্ত্রণালয় ‘চার্টার্ড সেক্রেটারিস এ্যাক্ট’র খসড়া চুড়ান্ত করেছে এবং এটি এখন মন্ত্রী পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক নির্ভরযোগ্য সূত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

তিনি বলেন, আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা সাপেক্ষে মন্ত্রণালয় এই আইনটির খসড়া চুড়ান্ত করেছে। বাংলাদেশে কোম্পানি সেক্রেটারি পেশার একটি আইনগত কাঠামো দাঁড় করানোর জন্য মন্ত্রণালয় এটির বাস্তবায়ন চায়।

ইন্সটিটিউট অফ চার্টাড সেক্রেটারিস এ্যাণ্ড ম্যানেজারস অফ বাংলাদেশ’র (আইসিএসএমবি) কর্মকর্তারা বলেন, ‘সরকার ইতোমধ্যেই এ আইনটির গুরুত্ব বুঝতে পেরেছে এবং মন্ত্রী পরিষদও শিগগিরই এর প্রতি গুরুত্ব দেবে বলে আমরা আশা করছি’।

প্রস্তাবিত আইনটির খসড়া প্রণয়নের সাথে জড়িত বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, বর্তমান কর্পোরেট ব্যবস্থাপনায় কোম্পানি সেক্রেটরিসের গুরুত্ব উপলব্ধি করে আইনের মাধ্যমে এদের বৈধতা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।