২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ি-বাংলাদেশ সড়কে ইমিগ্রেশন পয়েন্টের অভাব ও বেহাল দশা নেপালের সাথে বাণিজ্যের পথে বাধা

ফুলবাড়ি-বাংলাদেশ রুটে পর্যাপ্ত ইমিগ্রেশন পয়েন্টের অভাব ও সড়কের বেহাল অবস্থা বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য বৃদ্ধির প্রধান অন্তরায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ফুলবাড়ি-বাংলাদেশ রুট নিয়ে কাঠমান্ডুর ব্যবসায়ীদের অনেক প্রত্যাশা থাকলেও রুটের ভারতীয় অংশে অধিক সমস্যা থাকায় নেপাল ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমান বাড়ানো যাচ্ছে না।

নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, ফুলবাড়ি-বাংলাদেশ রুটে এক কিলোমিটারের বেশি অংশে সড়কের অবস্থা খুবই নাজুক। সড়ক মেরামত ছাড়াও বাংলাদেশ ও ভারতের উভয় অংশে ইমিগ্রেশন পয়েন্ট স্থাপন করা জরুরি বলে তিনি মনে করেন।

এ বিষয়ে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ূন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রুটটির ভারতীয় অংশে কিছু অবকাঠামোগত সমস্যা রয়েছে এবং এ সমস্যা সমাধানে বাংলাদেশ ভারতকে আহবান জানিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশকে এই রুটটির যথাযথ ব্যবহার করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশ নেপালের সাথে ব্যবসা সহজতর করতে বাংলাবান্ধা স্থল বন্দর স্থাপন করেছে। বাণিজ্যের ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিলে বাংলাদেশ তা দূর করার চেষ্টা করবে। তবে নেপালী ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, তাদের উচিত বাংলাবান্ধা স্থল বন্দরের বিদ্যমান সুবিধাসমূহ ও মংলা বন্দরের ৫০ শতাংশ ডিসকাউন্টের সুযোগ নেওয়া।

ফুলবাড়ি-বাংলাদেশ রুটটি হওয়ার কারণে ল্যান্ডলকড নেপাল মংলা বন্দর দিয়ে বহি: বাণিজ্যে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

১৯৯৭ সালে ভারত নেপালকে এর ফুলবাড়ি সীমানা ব্যবহারের অনুমতি প্রদান করে। এর ফলে নেপাল ফুলবাড়ি ও বাংলাবান্ধা দিয়ে বাণিজ্য করার সুযোগ পায়। নেপালের কাকরভিটা - ফুলবাড়ি হয়ে বাংলাদেশের বাংলাবান্ধা পর্যন্ত বি¯তৃত সংযোগ সড়কটি ৪৪ কিলেমিটার দীর্ঘ।