২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই পুঁজি বাজারে আরও দু’টি আইপিও আসছে

পুঁজি বাজারে ইনিসিয়াল পাবলিক অফারিং (আইপিও) এর মাধ্যমে শেয়ার ছাড়ার জন্য ফার ইস্ট লাইফ ইনস্যুরেন্স ও পপুলার লাইফ ইনস্যুরেন্স নামে দু’টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 10:35 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

রোববার সিকিউরিটিজ এ্যাণ্ড এক”েঞ্জ কমিশন বোর্ডের সভায় এই অনুমোদন দেয়া হয়।

কমিশনের চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম জানান, এছাড়াও মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডকে শেয়ার ইস্যু করার অনুমোদন দেয়া হয়েছে।

তিনি জানান, ফার ইস্ট ইনস্যুরেন্স ও পপুলার লাইফ ইনস্যুরেন্স উভয়ই ১০০ টাকা মূল্যমানের মোট ৪ কোটি ৫লাখ টাকার শেয়ার ছাড়তে পারবে। এছাড়া মাইডাসকে ১১ কোটি ৭৫ লাখ টাকার রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে বেনিফিসিয়ারি ওনার্স একাউন্ট (বিও) খোলার ক্ষেত্রে সিকিউরিটিজ এ্যাণ্ড এক”েঞ্জ কমিশন পূর্ববর্তী নিয়মে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে।

সম্ভাব্য বিনিয়োগকারীদের এখন থেকে বিও একাউন্ট খোলার জন্য পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সসহ আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে।

আজিজুল ইসলাম বলেন, সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকে বিও একাউন্ট খোলার ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ায় নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।