২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন

কার্যকর ও যোগ্যতার সাথে কাজ করতে এবং সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য যে কোনও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরীক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হলেও বাংলাদেশে এর অবস্থা খুবই দুর্বল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ের একজন সিনিয়র নিরীক্ষক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ বলেন, গত কয়েক বছরে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ে এবং সায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেও এখনো অপ্রশিক্ষিত এবং অদক্ষ কর্মকর্তা কর্মচারীদের দ্বারাই পরিচালিত হচ্ছে।”

‘বাংলাদেশের অর্থ সংক্রান্ত জবাবদিহিতা ও সুশাসন’ শীর্ষক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরীক্ষায় কেবল নিরীক্ষণ পূর্ব ট্রানজেকশনের কাজ করা হয় এবং এ ক্ষেত্রে হিসাবরক্ষণ কার্যক্রমের সাথে সরাসরি যোগাযোগ থাকে বলে নিরীক্ষকরা মোটেই স্বাধীন ভাবে কাজ করতে পারেন না। 

প্রতি বছর মহা হিসাব নিরীক্ষকের দফতরে সরকারি বিভিন্ন ইউনিটের অভ্যন্তরীণ নিরীক্ষণের ভূয়া প্রতিবেদন ও অনিয়মের অসংখ্য অভিযোগ জমা পড়ে বলে দফতরের একটি সূত্র জানায।

উদাহরণ হিসেবে সুত্রটি জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিদর্শন ও নিরীক্ষণ বিভাগ তাদের অভ্যন্তরীণ নিরীক্ষণ ব্যবস্থায় দুর্বলতার কারনে ভর্তুকি দেয়া হয় এমন মাত্র ১০ শতাংশ স্কুলের নিরীক্ষণ কাজ সম্পন্ন করতে পারে।

কর্পোরেশনগুলোর নিরীক্ষণের বিষয়ে বিশ্বব্যাংক প্রতিবেদনে বলা হয়, অদৃশ্য কর্মকর্তা কর্মচারীর নামে বেতন তোলা হচ্ছে এবং কোন কাজ নেই কিন্তু কর্ম দিবসের হিসেব দেখানো হচ্ছে।” যদিও সবগুলো কর্পোরেশনের অভ্যস্তরীণ নিরীক্ষণ ইউনিট রয়েছে, অথচ দেখা গেছে সংস্থায় তাদের দায়িত্ব এবং অবস্থানের বিষয়ে কোনও পরিকল্পনাই নেই।”   

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার নিরীক্ষকদের একটি সমাবেশে বক্তৃতাকালেও দেশের অভ্যন্তরীণ নিরীক্ষণ ব্যবস্থায় দুর্বলতা স্বীকার করেন এবং আর্থিক খাতের উন্নত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন আজকের এই অদক্ষতা ও দুর্নীতির জন্য ভবিষ্যত প্রজন্মকে মূল্য দিতে হবে।

মন্ত্রী বলেন, কার্যকর অভ্যন্তরীণ নিরীক্ষণ ব্যবস্থা দেশের আর্থিক খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা আনতে যথেষ্ট অবদান রাখতে পারে। তিনি নিরীক্ষণ ব্যবস্থা জোরদার করে তুলতে মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ের কর্মকর্তাতের প্রতি আহবান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পতি দেশে সরকারি নিরীক্ষণ প্রদ্ধতির প্রচলন করা হয়েছে, কিন্তু এর সঠিক প্রয়োগের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের প্রয়োজন।

সরকারি ও বেসরকারি উভয় খাতে নিরীক্ষণ কার্যক্রম তদারকি করতে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর জোর দেন অর্থমন্ত্রী।