টিফার সমালোচনায় অর্থনীতিবিদগণ
অগনতান্ত্রিক চুক্তি হিসেবে আখ্যা দিয়ে দেশের অর্থনীতিবিদগন শনিবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহজীকরণ সংক্রান্ত সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের বিরোধিতা করেছেন। এই চুক্তি করা হলে বাংলাদেশের মেধাসত্ত্ব অধিকার, পরিবেশ ও শ্রমমানের ওপর বিরূপ প্রভাব পড়বে।
বাণিজ্য ও বিনিয়োগ সহজীকরণ চুক্তির (টিফা) খসড়া পর্যালোচনার পর অর্থনীতিবিদগণ মন্তব্য করেন যে চুক্তিটি স্বাক্ষরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করে আসছে। এই চুক্তি স্বাক্ষরের পর বাণিজ্যে বাংলাদেশের অধিকার সংরক্ষিত হবে কিনা তা স্পষ্ট নয়।
রাজধানীতে কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. খলিকুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ ও অর্থনীতিবিদ অনন্য রায়হান। সিপিবি প্রেসিডেন্ট মনজুরুল আহসান খান আলোচনা সভার সভাপতিত্ব করেন।
তারা বলেন খসড়া চুক্তিতে শর্তাবলীর চেয়ে ভূমিকাই বেশি, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আগ্রাসনের ইঙ্গিত বহন করছে।
অনন্য রায়হান বলেন, টিফা হচ্ছে একটি অগণতান্ত্রিক চুক্তি যা দেশের মেধাসত্ত্ব অধিকার, পরিবেশ ও শ্রম মানকে বিপন্ন করবে।
