অভ্যন্তরীণ ব্যাপারে দাতাদের হস্তক্ষেপের জন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেছে এফবিসিসিআই
অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশী দাতা গোষ্ঠির হস্তক্ষেপের জন্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) শনিবার দেশের রাজনৈতিক দল এবং সুশীল সমাজের ব্যর্থতাকে দায়ি করেছে।
এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টু রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা কোনো বিদেশী হস্তক্ষেপ চাই না। রাজনৈতিক দলগুলো এবং সুশীল সমাজ নিজেদের বিতর্ক নিজেরা সমাধান করতে পারে না বলেই বিদেশীরা দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের সুযোগ পায়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত ঐক্যবদ্ধভাবে দেশের সমস্যা মোকাবেলা করা।
তবে সরকারের উচিত দাতাদের সাথে ভাল সম্পর্ক বজায় রাখা। কেননা তারা দেশের উন্নয়ন অংশীদার।
