বাংলাদেশ বিজনেস এ্যওয়ার্ড ২০০৪ ঘোষণা
উদ্যোক্তা, ব্যবসায়ী, কূটনীতিক, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে শুক্রবার রাতে নগরীর সোনারগাঁও হোটেলে ৫ম বাংলাদেশ বিজনেস এ্যওয়ার্ড ২০০৪ বিতরণ করা হয়।
ডিএইচএল এবং দ্য ডেইলি স্টার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ‘বছরের শ্রেষ্ঠ ব্যবসা প্রতিষ্ঠান’, ‘বছরের শ্রেষ্ঠ মহিলা ব্যবসায়ী’, ‘সেরা ব্যবসায়ী’ এবং ‘বিশেষ সম্মাননা পুরস্কার’ এই ৪ টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।
এ বছর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিঃ শ্রেষ্ঠ ব্যবসা প্রতিষ্ঠান, এগ্রোকনসার্নের মালিক সেলিনা কাদের শ্রেষ্ঠ মহিলা ব্যবসায়ী, কাজী ফার্মস গ্র“পের কাজী জাহেদুল হাসান শ্রেষ্ঠ ব্যবসায়ী এবং ইউনিলিভার বিশেষ সম্মাননা পুরস্কার জিতে নেয়।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী এবং মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস এ সময় উপস্থিত ছিলেন।
