মানি লণ্ডারিং প্রতিরোধ আইন সংশোধিত হচ্ছে
বিদ্যমান জটিলতা দূর করতে বাংলাদেশ ব্যাংকের মানি লণ্ডারিং প্রতিরোধ আইন সংশোধন কমিটি মানি লণ্ডারিং আইন-২০০২ এর কিছু কিছু ধারা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র জানিয়েছে।
শনিবার কমিটির চতুর্থ বৈঠকে অংশগ্রহণকারী এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, বিদ্যমান আইনের মাধ্যমে সব ধরণের অপরাধ সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।
সূত্র জানায়, সংশোধন কমিটির সুপারিশে অপরাধিকে আরো সঠিকভাবে চিহ্নিত করার প্রয়োজনে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা না করেই বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে যে কোনো সন্দেহভাজন অপরাধির ব্যাংক এ্যকাউন্ট জব্দ করার ক্ষমতা দেয়ার কথা বলা হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানের ব্যাংকিং আইনের সাথে সামঞ্জস্য রক্ষার জন্য এ সংশোধনির প্রয়োজন ছিল।
সূত্র জানায়, বৈঠকে ইতোমধ্যেই সুপারিশের ক্ষেত্রসমুহ চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগির তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফকরুদ্দিন আহমদের কাছে জমা দেয়া হবে। যদি না কোনো সদস্য প্রস্তাবিত কোনো সুপারিশের বিরোধিতা করেন, তাহলে প্রস্তাবিত সুপারিশমালা অপরিবর্তি থাকবে।
তিনি বলেন, আমরা বর্তমান আইনের প্রয়োগ নিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হই এবং এ আইনের সীমাবদ্ধতা সম্পর্কে কাস্টমস এবং বিভিন্ন ব্যাংকও আপত্তি জানিয়েছে।
এরআগে গত বছর জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মুর্শিদ কুলি খানকে প্রধান করে ১১ সদস্যের মানি লণ্ডারিং প্রতিরোধ আইন সংশোধনি কমিটি গঠন করা হয়। অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ডেপুটি এ্যাটর্নি জেনারেল, নিরাপত্তা এবং বিনিময় কমিশন ছাড়াও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরাও ওই কমিটিতে ছিলেন।
২০০১ সালে টুইন টাওয়ার ট্রাজেডির পর সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ করতে ২০০২ এ মানি লণ্ডারিং প্রতিরোধ আইনটি আইন পাস করা হয়।
