২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ষিক অডিট রিপোর্টে উন্নয়নের সাথে জবাবদিহিতাকে সংযুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা বার্ষিক অডিট রিপোর্টে উন্নয়নের সাথে জবাবদিহিতাকেও সংযুক্ত করার পরামর্শ দিয়েছেন । কম্পন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) আসিফ আলী শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রনালয়ের ২৯ টি বার্ষিক অডিট রিপোর্ট সম্পর্কে অবহিত করার সময় প্রধানমন্ত্রী এই পরামর্শ দেন। রিপোর্টগুলোর মধ্যে রয়েছে স্পেশাল অডিট রিপোর্ট, কম্পট্রোলারস অডিট রিপোর্ট এবং পারফরমেন্স অডিট রিপোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 04:38 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

সাক্ষাৎকালে সিএজি প্রধানমন্ত্রীকে জানান, জাতীয় সংসদের চাহিদা অনুযায়ী অডিট রিপোর্টের প্রকৃতি পরিবর্তন করা হচ্ছে। পারফরমেন্স রিপোর্টের ওপর গুরুত্ব দিয়ে ইতোমধ্যে ১২ জন কর্মকর্তাকে বিশ্বব্যাংক ও ইউএনডিপি’র আর্থিক সহায়তায় প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং আরও ১০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে।

তিনি আরও জানান, অডিট বিভাগকে যুগোপযোগী করার জন্য বর্তমান সরকার যে সব উদ্যোগ নিয়েছে, তা সঠিক ভাবে পরিচালিত হচ্ছে।

এই অডিট রিপোর্টগুলো রাষ্ট্রপতির কাছে জমা দেয়া হবে।