২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠেছে চট্টগ্রাম আন্তর্জাতিক শিল্প পন্য মেলা

জমে উঠেছে ত্রয়োদশ চট্টগ্রাম আন্তর্জাতিক শিল্প পন্য মেলা (সিআইটিএফ)। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বন্দরনগরীর পলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 06:09 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

শিশু, কিশোর ও নারী-পুরুষের পদচারণায় এখন মুখরিত মেলা প্রাঙ্গন। মেলা শেষ হওয়ার দিন যতই এগিয়ে আসছে, মানুষের ভিড় এবং বিকিকিনির পরিমান ততই বাড়ছে। গত ২২ ফেব্র“য়ারি থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২৩ মার্চ  শেষ হবে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেলায় হুমড়ি খেয়ে পড়ে মেলা পাগল মানুষ। সকাল থেকেই নামে মানুষের স্রোত। দিনের সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সঙ্গে সঙ্গে মেলা যেন পরিনত হয় জনসমুদ্রে।

প্রায় চার লাখ বর্গফুটের বিশাল মেলা প্রাঙ্গনে আটটি ম্যাগা প্যাভিলিয়ন, চারটি মিনি ম্যাগা প্যাভিলিয়ন, ৩৫টি প্যাভিলিয়ন এবং ৩৮৯টি বুথ বা স্টল স্থাপন করা হয়েছে। মেলাকে আকর্ষনীয় করতে স্থাপন করা হয়েছে চারটি পানির ফোয়ারা এবং একটি টাওয়ার।

থাইল্যান্ড তৃতীয় বারের মতো পার্টনার কান্ট্রি হিসেবে মেলায় অংশ নিচ্ছে। প্রায় সাত হাজার বর্গফুটের বিশাল এনক্লেভ নিয়ে নির্মিত হয়েছে  ‘থাইজোন’। শৈল্পিক আঙ্গিকে সাজানো ছোট ছোট স্টলগুলোর সমন্বয়ে নির্মিত থাইজোনকে মনে হয় যেন একটি মিনি থাইল্যান্ড। মেলায় আগত একজন ক্রেতার বলেন, থাইজোনে ঢুকলে মনে হয়, সুদূর থাইল্যান্ডের কোন অত্যাধিুনক শপিং মলে যেন কেনা-কাটা করছি।

একইভাবে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহনে মেলায় স্থাপন করা এক্সক্লুসিভ ‘চায়না টাউন’। যা মেলাকে করে তুলেছে আরও আকর্ষনীয়।

থাইল্যান্ড, চীন ছাড়াও আমেরিকা, ভারত, ইরান, পাকিস্তান, মালয়েশিয়া, ওমান, কোরিয়াসহ বেশ কয়েকেটি  দেশ মেলায় অংশ নিয়েছে।

এবারের মেলায় কম্পিউটার, হ্যান্ডিক্রাফট, কনজিউমার প্রোডাক্ট, খাদ্যদ্রব্য, হোম এপ্লাইয়েন্স, গার্মেন্টস, লেদার গুডস, খাদিপন্য, আদিবাসী পোশাক সামগ্রী, ইলেকট্রনিক্স, সিরামিক, এলুমিনিয়াম, মেলামাইন, পাটজাত দ্রব্য, হারবাল মেডিসিন, সিল্ক পন্য, ফার্নিচার, প্লাস্টিক পন্য, প্রসাধন সামগ্রী, ঘর সাজানোর বিভিন্ন ধরণের ডেকোরেশন সরঞ্জামসহ নানা গৃহস্থালী পন্য পাওয়া যাচ্ছে।

মেলায় কাঠ ও স্টিল ফার্নিচার নিয়ে অংশ নিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। 

মেলার বিভিন্ন স্থানে রয়েছে খাবারের দোকান এবং  রয়েছে বাংলার ঐতিহ্য ‘শতরঞ্জি’।

শুক্রবার সকালে মেলায় সরেজমিনে ঘুরে দেখা যায়, গৃহস্থালী সামগ্র্রীর দোকানে ক্রেতাদের ভিড় বেশি। বিশেষ করে গৃহিনীরা কিনছেন বিভিন্ন ক্রোকারিজ পন্য। অলংকারের দোকানে ভিড় জমাচ্ছেন তরুণীরা। চায়না টাউন, থাইজোন, পাকিস্তানী বিভিন্ন স্টলে ঘুরে কিনছেন বিভিন্ন ধরণের অলংকার। রেশমি চুড়ির দোকানের ভিড়ও ছিল উল্লেখযোগ্য।

গৃহস্থালী সামগ্রী কিনে মেলা থেকে বের হওয়ার সময় গৃহিনী মনিরা খাতুন বিডিনিউজকে বলেন, দাম মূখ্য নয়। বাসার প্রয়োজনীয় সব জিনিস এখানে একসাথে পাওয়া যাচ্ছে। এটাই আমার কাছে ভাল লাগে।

মেলা ব্যবস্থাপনা কমিটির সদস্য তাজুল ইসলাম বিডিনিউজকে বলেন, এবারের মেলা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় আয়োজন। মেলার বাকি দিনগুলোতে আারও ভিড় হবে।

টিকেট কাউন্টারের কর্মচারিরা জানান, এবার মেলার পরিসর বাড়লেও দর্শনার্থীর সংখ্যা গতবারের তুলনায় কম। তাদের মতে, আয়োজকদের প্রচারবিমুখ মানসিকতা এবং চলমান এসএসসি পরীক্ষার কারণে হয়তো দর্শক কম। তবে তারাও আশাবাদী, সামনের দিনগুলোতে দর্শক আরও বেশি হবে।