২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে সুশাসনের সমস্যা: বিশ্বব্যাংক

বাংলাদেশে সুশাসনের অভাবের কারনে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সফররত বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ফ্রা্ঁেসায়া বুর্গিনন বৃহষ্পতিবার এক প্রেস ব্রিফিং-এ বলেন বাংলাদেশ এই মুহূর্তে সুশাসনের ক্রান্তিকাল অতিক্রম করছে। এই দেশের আইন-শৃংখলা পরিস্থিতিও দিন দিন আরো অবনতি হচ্ছে।

বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আরো বলেন দাতা গোষ্ঠীরা এবং অন্যান্য দেশগুলো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সহযোগিতা প্রদান করবে যদি বাংলাদেশ সরকার আইন-শৃংখলা পরি¯িথতির উন্নতি ঘটাতে পারে। তবে তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ খুবই আশাব্যঞ্জক কেননা দেশটির অর্থনীতির অগ্রগতির ধারা বজায় রয়েছে । বিশেষ করে দেশটির শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

বুর্গিনন বলেন, বাংলাদেশ যদি সুশাসন নিশ্চিত করতে পারে তাহলে দারিদ্র বিমোচনের ২০১৫ সালের মিলেনিয়াম ডেভেলপমেন্ট’র লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। এজন্য তিনি সরকার ও নাগরিক সমাজের (সিভিল সোসাইটি) মধ্যে আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।

বেসরকারি সং¯থাগুলো দেশের স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন । জাতীয়ভাবে পরিকল্পনা প্রনয়ন ও নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সামঞ্জস্যতার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রেস ব্রিফিং-এ উপস্থিত বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ সত্যানন দেবরাজন বলেন, বাংলাদেশ পোশাক শিল্পে বেশ এগিয়ে যাচ্ছে। এতে দেশটির অর্থণীতির বেশ উন্নয়ন হচ্ছে।

বাংলাদেশের বানিজ্য ক্ষেত্রে বিশেষ করে রপ্তানি ও আমদানি সংক্রান্ত আরো উদারীকরনের নীতি গ্রহণের পক্ষে মত দেন তিনি।