তাবানি বেভারেজের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবি জানিয়েছে কোকা কোলা শ্রমিক ইউনিয়ন
কোকা কোলা শ্রমিক কর্মচারী ইউনিয়ন তাবানি বেভারেজ কো. লিমিটেডের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবি জানিয়েছে। কোম্পানির তেজগাঁও কারখানায় আয়োজিত সমাবেশে ইউনিয়নের নেতারা মঙ্গলবার এ দাবি জানান।
নেতারা জানান, তাবানি বেভারেজ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের একটি লাভজনক প্রতিষ্ঠান। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কিছু ভুল পদক্ষেপের কারনে তারা বর্তমানে একটি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছে।
কোকা কোলা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল আজাদ বাবুলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলী আজগর, বেলাল হোসেন, নুরুল ইসলাম এবং এমএ বারেক প্রমুখ।
বক্তারা সকল ষড়যন্ত্রের হাত থেকে কোম্পানিকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য তাবানি বেভারেজ বাংলাদেশে কোকা কোলা বোতলজাতকারি প্রতিষ্ঠান।
