যমুনা সেতু থেকে ৬২১ কোটি ৭ লাখ টাকার টোল আদায়
যমুনা সেতু চালু হওয়ার পর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৬২১ কোটি ৭ লাখ টাকা টোল আদায় হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এটি ৬৮ কোটি ৭৩ লাখ টাকা বেশি।
মঙ্গলবার সংসদে জাতীয় পার্টির সদস্য গোলাম হাবিব দুলালের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা একথা জানান।
মন্ত্রী আরও জানান, সেতুটি রক্ষণাবেক্ষণ খাতে এ পর্যন্ত ৩৯৭ কোটি ৪১ লাখ টাকা ব্যয় হয়েছে।
সরওয়ার জামাল নিজামের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৩-০৪ অর্থবছরে ১,৫২০ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ৯০ টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
