২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারল্য সংকটের কারণে কলমানি রেট ৪০ শতাংশে দাঁড়িয়েছে

তারল্য সংকটের কারণে মুদ্রা বাজারে কলমানি হার সোমবার সর্বোচ্চ ৪০ শতাংশে দাঁড়ায়। গত সপ্তাহের ১২ শতাংশ থেকে বেড়ে রোববার তা দাঁড়িয়েছিলো ২৩ শতাংশে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

কেন্দ্রীয় ব্যাংক রেপোর মাধ্যমে বাজারে ৩৮০০ মিলিয়ন টাকা ছাড়া সত্ত্বেও কয়েকটি ব্যাংক লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় সোমবার কলমানি হার এ সর্বোচ্চ অবস্থানে দাঁড়ায়।

এই দিন আন্তঃব্যাংক গড় কলমানি হার ছিল ২০ শতাংশ।

ব্যাংক কর্মকর্তারা জানান, কিছু কিছু ব্যাংকের ডলার সংগ্রহের তাগিদের কারণে বাজারে তারল্য সংকট দেখা দেয় এছাড়াও সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের ক্যাশ রিজার্ভ রেশিও- সিআরআর বৃদ্ধি এ কলমানি হার বৃদ্ধির পেছনে কাজ করেছে।