বাংলাদেশ উন্নত দেশগুলোতে সকল পন্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশ দাবি করেছে
বাংলাদেশ উন্নত দেশগুলোতে সকল পন্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশ এবং উন্নত দেশগুলোর বাজারে সল্পদক্ষ শ্রমিকের প্রবেশাধিকার দাবি করেছে। এছাড়া কৃষিতে আরও ভর্তুকি দেয়ার দাবি জানানো হয়েছে।
কেনিয়ার মোম্বাসায় বিশ্ব বানিজ্য সংস্থার মিনি মিনিস্ট্রিয়াল বৈঠক থেকে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে বানিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন। গত ৩ ও ৪ মার্চ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী সদস্য দেশগুলো, বিশেষ করে সল্পোন্নত দেশসমূহের একটি অভিন্ন প্লাটফর্ম তৈরির লক্ষ্যে বৈঠকটির আয়োজন করা হয়। আগামী ১৩ থেকে ১৮ ডিসেম্বর হংকং-এ বিশ্ব বানিজ্য সংস্থার ৬ষ্ঠ মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজেদের মধ্যে সমঝোতার উদ্দেশ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে ৩০টি উন্নত এবং সল্পোন্নত দেশের বানিজ্যমন্ত্রীরা অংশ নেয়।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, উন্নত দেশগুলোর বেশি পরিমাণে ট্যারিফ কমানো সল্পোন্নত দেশগুলোর রপ্তানী এবং জিএসপি’র ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আমরা সল্পোন্নত দেশগুলো থেকে শুল্ক ও কোটমুক্ত পন্যের প্রবেশাধিকারের দাবি জানিয়েছি।
কেনিয়ার বৈঠকের আলেচনা আমাদের দাবিকে জোরদার করবে।
মন্ত্রী বলেন, জুলাই প্যাকেজে (জেনেভা প্যাকেজ) রপ্তানী ভর্তুকি তুলে দেয়ার কথা উল্লেখ থাকলেও এ বৈঠকে সল্পোন্নত দেশসমূহ কৃষিভিত্তিক পন্যের রপ্তানী বাড়াতে নগদ অর্থসহ অনান্য সুবিধা দেয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
শুল্ক কমানোর ক্ষেত্রে খাত ভিত্তিক এপ্রোচের ব্যাাপারে মন্ত্রী বলেন, বাংলাদেশ এই প্রক্রিয়ার বিরোধী। চিংড়ি এবং বস্ত্র খাতের মত বাংলাদেশের রপ্তনীমুখী খাত এর আওতায় চলে যেতে পারে।
ট্রেড এণ্ড সার্ভিসের ৪ ধারার সাধারণ চুক্তির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সল্পোন্নত দেশগুলো থেকে সল্পদক্ষ শ্রমিকের উন্নত দেশগুলোতে নেয়ার আহ্বান জানানো হয়।
মন্ত্রী বলেন, এই সমঝোতাকে দূর্বল করার প্রক্রিয়া চলছে। কিন্তু আমাদের সকলের উচিত এ প্রক্রিয়ার বিরোধিতা করা।
