২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ্যাকমির সুবর্ণজয়ন্তী

দেশের মানুষ, ভেষজ এবং পশু স্বাস্থ্য রক্ষায় ওষুধ উৎপাদনকারী ও রফতানিকারক প্রতিষ্ঠান এ্যাকমি ল্যাবরেটরিজ লি. বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উৎসব উদযাপন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

এছাড়াও তারা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মতৎপরতা বাড়াতে সম্মেলন কেন্দ্রে বার্ষিক মার্কেটিং এবং সেলস কনফারেন্সের আয়োজন করে।

পঞ্চাশ বছর পূর্তি উৎসবে এ্যাকমির উপ-ব্যবস্থাপনা পরিচালক ডা. জাবিলুর রহমান সিনহা বলেন, তারা সাধারণ মানুষের স্বাস্থ্য রক্ষায় সাধ্যের মধ্যেই নীতিগত এবং মানসম্পন্ন ওষুধ উৎপাদন করে সুষ্ঠু বিতরণ ব্যবস্থার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিচ্ছেন।

উৎসবে এ্যাকমির চেয়ারম্যান নাসির-উর-রহমান সিনহা, ডিএমডি আফজালুর রহমান সিনহা, সিনিয়র কর্মকর্তারা এবং মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমডি আফজালুর রহমান সিনহা বলেন, তাদের কোম্পানি সবসময়ই উৎপাদ বৃদ্ধি, কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে প্রসারের প্রক্রিয়ায় রয়েছে।

এ্যাকমি ল্যবরেটরিজ দেশের তিনশ কোম্পানির প্রথম সারির চারটি কোম্পানির মধ্যে একটি।

এ্যাকমি কোম্পানি আইএসও-৯০০১ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিজিএমপি অনুয়ায়ী মান নিয়ন্ত্রণ করে এবং ১৯৯৯ সালে আইএসও-৯০০১ সার্টিফিকেট পায়।

উৎসব এবং বার্ষিক মার্কেটিং ও সেলস কনফারেন্সের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।