ভারতীয় মন্ত্রীসভায় সাফটা অনুমোদন
ভারতীয় মন্ত্রী পরিষদ বৃহস্পতিবার দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) অনুমোদন করেছে। নতুন বর্ষে সার্কভূক্ত দেশগুলোতে মুক্ত বাণিজ্যের ধারা কার্যকর করতে এ অনুমোদন পথ নির্দেশ করবে।
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদ বৈঠকে বাংলাদেশকে একটি অতিরিক্ত শুল্ক হার কোটা (টিআরকিউ) প্রদানেরও অনুমোদন দেওয়া হয়।
নয়াদিল্লিতে ইউনিয়ন কেবিনেটের বৈঠক শেষে ভারতের বাণিজ্যমন্ত্রী কমল নাথ সাংবাদিকদের বলেন, “মন্ত্রী পরিষদ সাপটা অনুমোদ করেছে এবং পহেলা জানুয়ারি ২০০৬ থেকে এর কার্যকারিতা শুরু হবে।
তিনি বলেন, এ অনুমোদনের ফলে স্বল্পোন্নত দেশগুলোর জন্যে বাণিজ্য ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে।
কমল নাথ জানান, নতুন চুক্তির ফলে মালদ্বীপের জন্যে ছয় বছর এবং অন্যান্য দেশের জন্যে চার বছর রাজস্ব^ ক্ষতিতে ভর্তুকি দেওয়া হবে।
সাত জাতির সংস্থা সার্ক এর বাকি স্বল্পোন্নত দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভুটান ও নেপাল। আগামী বছরের মধ্যে নতুন সদস্যপদের আনুষ্ঠানিকতা শেষ করলে আফগানিস্তানও এ গ্র“পের সদস্য হবে।
কমল নাথ বলেন, দক্ষিণ এশিয়ার অর্থনীতির ক্ষেত্রে সাফটা একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে।
টিআরকিউ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশ ২০ লাখ পিস তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে এ সুবিধা পাবে। ইতোপূর্বে ৬০ লাখ পিস তেরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশকে এ সুবিধা দিয়ে আসছিলো বাংলাদেশকে।
