২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হংকং বৈঠকে আন্তজার্তিক এনজিওগুলো স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ রক্ষায় ভূমিকা নেয়নি

আন্তজার্তিক এনজিওগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার হংকংয়ে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলো বিশেষত বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে কোন ভূমিকা পালন করেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

ঢাকা রিপোটার্স ইউনিট মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘হংকং সম্মেলন সম্পর্কে গণ মূল্যায়ন, এখনকার কাজ ও কৌশল’ শীর্ষক আলোচনায় বক্তরা একথা বলেন। সদ্য সমাপ্ত হংকং বৈঠকে অংশ নেয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তারা বলেন, ইন্টারন্যাশন্যাল জেন্ডার অ্যান্ড ট্রেড নেটওয়ার্ক (আইজিটিএন) এবং ফোকাস অন সাউথ নামের দুইটি এনজিও শুধুমাত্র স্বল্পোন্নত দেশগুলো বিশেষত্ব বাংলাদেশের স্বার্থেও ব্যাপারে হংকং সম্মেলনে সোচ্চার ছিল। অথচ হংকং সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ রক্ষার ব্যাপারে আন্তর্জাতিক এনজিওগুলো কার্যকর কর্মকান্ড দেখা যায় না।

আগামী জেনেভা ও ওয়াশিটন বৈঠকে ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, আগামী ছয়মাসের মধ্যে বেশিরভাগ মৌলিক সিদ্ধান্ত নেয়া হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্কাস পার্টির হায়দার আকবর খান রনো, উন্নয়ন অন্বেষার রাশেদ আল মাহমুদ তিতুমীর, কর্মজীবী নারী জিয়াউল হক মুক্তা, গণ স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. কাজী মাকসুদ-আল-ইসলাম, ভয়েজের আহমেদ স্বপন মাহমুদ এবং এমএ আওয়াল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নয়া কৃষি আন্দোলনের ফরহাদ মজহার।

ফরহাদ মাজহার বলেন, উন্নত দেশের সাথে টিফাসহ দ্বিপাক্ষিক চুক্তি না হওয়ায় ডব্লিউটিওর মতো বহুপাক্ষিক চুক্তি থেকে বাংলাদেশ লাভবান হয়নি।

রাশেদ আল তিতুমীর বলেন, গত পাঁচ বছরে মার্কিন বাজারে দেশ থেকে ৩৮২-৪০২ টি পণ্য রপ্তানি করেছে। নতুন নিয়ম অনুসারে মার্কিন শুল্ক কাঠামোতে দেশের ৮০-৮৫ শতাংশ রপ্তানি পণ্য উচ্চহারে শুল্ক বজায় থাকার করানে শুল্কমুক্ত সুবিধার বাইরে থাকবে।

জিয়াউল হক মুক্তা বলেন, হংকং সম্মেলনে সর্বশেষ সিদ্ধান্ত নেয়ার আগে ব্রাজিল ও ভারতের নেতৃত্বে জি-২০ দেশগুলো স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থে ছুরিকাঘাত করেছে। যদি জি-২০, জি-৩৩ এবং স্বল্পোন্নতদেশগুলো যৌথভাবে জি-১১০ গঠন করে উন্নত দেশগুলোর ওপর তাদের স্বার্থ আদায়ের জন্য চাপ প্রয়োগ করেছে। অথচ জি-২০ তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছে।

মাকসুদ-আল-ইসলাম বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার নতুন নিয়মে ২০০৬ সাল থেকে ভারত ও চীন কম ব্যয়সম্পন্ন জেনিরিক ওষুধ উৎপাদনের অধিকার হারাবে। এ নিয়ম অনুযায়ী এ ধরনের ওযুধ বাজারে রপ্তানি করা সম্ভব হবে একমাত্র সক্ষমতাসম্পন্ন স্বল্পোন্নত দেশ বাংলাদেশের।