বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৪টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ২১১ কোটি টাকার তিনটি, সাতদিন মেয়াদী ১০০কোটি টাকার একটিসহ মোট ৩১১ কোটি টাকার চারটি দরপত্র জমা পড়ে এবং সবগুলোই গৃহীত হয়।
অপর এক নিলামে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্যে রেপো নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে একদিন মেয়াদী ১৩৮ কোটি টাকার একটি দরপত্র জমা পড়ে। তবে তা গৃহীত হয়নি।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ দশমিক ৫০ ভাগ এবং সাতদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ দশমিক ৭৫ ভাগ।
