২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের জন্যে তহবিল উত্তোলন সংক্রান্ত বন্ডের নিবন্ধনের অনুমোদন দিয়েছে এসইসি

যাত্রাবাড়ী--গুলিস্তান ফ্লাইওভার প্রকল্পের অর্থায়নের জন্যে তহবিল সংগ্রহ করতে অ্যাসেট ব্যাক্ড জিরো কুপন বন্ডের নিবন্ধনের ব্যাপারে দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সোমবার সম্মতি ও অনুমতি দিয়েছে। একজন সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

ওই কর্মকর্তা জানান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও দুবাই--ভিত্তিক বেলহাসা--অ্যাকোম অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের যৌথ উদ্যোগে বন্ড প্রদান করা হবে।

সূত্র জানায়, আইসিবি ও বেলহাজা--অ্যাকমের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে ১০ দশমিক ৩২ বিলিয়ন টাকার বন্ড যাত্রাবাড়ী--গুলিস্তান ফ্লাইওভার সিকিউরিটাইজেশন ট্রাস্ট ২০০৫ এর জন্যে সরবরাহ করা হবে।

সূত্র আরও জানায়, মোট ১০৩,২০০টি বন্ড সরবরাহ করা হবে এবং প্রতিটি বন্ডের মূল্য হবে ১০০,০০০ টাকা।

উদ্যোগটির প্রশংসা করে সিইসি’র চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম বিডিনিউজকে বলেন, বড় ধরনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণের উপর নির্ভরতা এ ধরনের উদ্যোগ হ্রাস করবে।

বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, সিইসি সম্মতি দিয়েছে এবং বন্ড প্রদান করার অনুমতি দিয়েছে। বন্ড কবে সরবরাহ করা হবে সে ব্যাপারে এখন বন্ড সরবরাহকারীরাই সিদ্ধান্ত নেবেন।

অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশে এই প্রথমবারের মত দ্য অ্যাসেট ব্যাক্ড জিরো কুপন বন্ড এ ধরনের কোন উদ্যোগ হাতে নিল।

সূত্রটি জানায়, ফ্লাইওভার ব্যবহারকারীদের কাছ থেকে আদায়কৃত অর্থ থেকে  বন্ডগ্রহণকারীদের পাওনা পরিশোধের ব্যাপারটি বন্ড সরবরাহকারীরা নির্ধারণ করবেন।

অবশ্য সূত্রটি এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।