২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ৩ দিনের ছুটির পর ব্যাংকগুলোতে গ্রাহকদের ভীড়

টানা তিন দিনের সরকারি ছুটির পর সোমবার বিভিন্ন ব্যাংকের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 05:08 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

দু’দিনের সাপ্তাহিক ছুটি এবং রোববার বড়দিনের ছুটির কারণে এদিন স্বাভাবিকের চাইতে বেশি লেনদেন হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

ডাচ বাংলা ব্যাংকের মতিঝিল শাখার কর্মকর্তা শাহিনুর আলম জানান, ছুটির পর সোমবার ব্যবসা বাণিজ্য শুরু হওয়ায় ব্যাংকে গ্রাহকদের এই ভীড়।

আইএফআইসি ব্যাংকের কারওয়ানবাজার শাখার গ্রাহক আরিফুল ইসলাম জানিয়েছেন, তার টাকার খুবই প্রয়োজন থাকলেও সকাল সাড়ে ৯টা থেকেই ব্যাংকের সামনে লম্বা লাইন দেখে চিন্তিত হয়ে পড়েন।

পুরনো ঢাকার ইসলামপুর এলাকার একটি ব্যাংকের ম্যানেজার জানান, গ্রাহকদের চাহিদা পূরণে পর্যাপ্ত টাকা থাকলেও ভীড় সামলাতে তাদের হিমশিম খেতে হয়।