আরো নেপালি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ চান নেপালি ব্যাবসায়ীরা
চিকিৎসা ও প্রকৌশল বিষয়ে আরো বেশী নেপালি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ দাবি করেছেন নেপালি ব্যাবসায়ীরা।
নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হুমায়ন কবীর শনিবার নেপালের হিমালয়ান অঞ্চলের পশ্চিমাঞ্চল সফরকালে কাঞ্চনপুর চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি শিভা রাজ পান্ডে এ অনুরোধ জানান।
নেপালি ব্যাবসায়ীবৃন্দ বিশেষ করে মহিলা উদ্যেক্তারা বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কর্মসূচী দারিদ্য বিমোচনে কিভাবে সহায়তা করছে তা দেখার জন্য বাংলাদেশ ভ্রমনের ইচ্ছা ব্যাক্ত করেন।
বাংলাদেশ রাষ্ট্রদূত এ সময় প্রতিবেশী দু’দেশের মধ্যেকার বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার জন্য নেপালি ব্যাবসায়ীদের আহবান জানান।
বাংলাদেশ রাষ্ট্রদূত হুমায়ন কবীর চেম্বার নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় মহেন্দ্র নগরের ব্যাবসায়ীদের সাথেও কথা বলেন। রাষ্ট্রদূত ওষুধ, গামের্›টস, রাসায়নিক যন্ত্রাংশসহ অনান্য খাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগের জন্য নেপালি ব্যাবসায়ীদের আহবান জানান।
রাষ্ট্রদূত স্থানীয় মহেন্দ্রনগর আঞ্চলিক প্রশাসকের সাথেও দেখা করেন। এ সময় তারা যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
