বাজারে ডলার সংকটের কথা অস্বীকার করেছে বাংলাদেশ ব্যাংক
ডলারের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকার প্রেক্ষিতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার সংকটের কথা অস্বীকার করেছে। তবে তারা বলেছে, কিছু ব্যাংক ও ব্যবসায়ী মিলে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বিডিনিউজকে বলেন, আমাদের হিসাবে চলতি মাসসহ গত দুই মাসে যে পরিমাণ এলসি খোলা হয়েছে তাতে দেখা যায় মুদ্রবাজারে ডলারের কোনও সংকট নেই।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত মোট ৬১৫ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এলসি খোলা হয়। এর মধ্যে ৫৪৭ দশমিক ৬০ মিলিয়ন ডলার মূল্যের এলসি ইতোমধ্যেই নিষ্পত্তি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় নিষ্পত্তি হওয়া এলসির পরিমাণ ১২ দশমিক ৩৩ শতাংশ বেশি।
ওই কর্মকর্তা বলেন, সবকিছুই ঠিকঠাক আছে। এলসি খোলা আপাতত বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ‘বৈদেশিক মুদ্রা বাজারে আমি কোনও সংকট দেখছি না। কিছু ব্যাংক ও ব্যবসায়ীদের প্রচারণার কারণে ডলারের মূল্য বেড়েছে। তারা মূদ্রাবাজার অস্থিতিশীল করার মাধ্যমে ফায়াদা লুটতে চায়’।
বিনিয়ম হার বৃদ্ধির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি স্বীকার করেন যে, রাষ্ট্রায়াত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে আমদানিকারক ও হজযাত্রীদের ডলার ক্রয় বৃদ্ধি পাওয়ায় এবং আমদানিকৃত জ্বালানির বিল পরিশোধের চাপ বাড়ায় ডলারের মূল্য বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া বেসরকারি খাতে আমদানি পণ্যের বিল পরিশোধের চাপের কারণেও ডলারের মুল্য বৃদ্ধি পাচ্ছে বলে তিনি স্বীকার করেন। তবে এ চাপকে সাময়িক উল্লেখ করে শিগগিরই তা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
