২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় শিল্পমেলায় অংশ নিতে এফবিসিসিআই প্রতিনিধি দলের কলকাতা যাত্রা

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেনের নেতৃত্ব ৩৮ সদস্যদের প্রতিনিধি দল মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠিতব্য ১৯তম ভারতীয় শিল্প মেলায় যোগ দিতে ঢাকা ত্যাগ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 08:07 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত কলকাতা ময়দানে এ শিল্প মেলা অনুষ্ঠিত হবে।  বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) এবং পশ্চিমবঙ্গ সরকারসহ ভারতীয় ট্রেড প্রমোশন সংস্থা যৌথভাবে এ মেলার আয়োজন করছে। বাংলাদেশের ৪০টি কোম্পানি এ মেলায় অংশ নিচ্ছে।

সফরকালে এফবিসিসিআই পশ্চিমবঙ্গের বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গেও দেখা করবেন।

বর্তমান সভাপতির অনুপস্থিতে এফবিসিআই’র প্রথম সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ সভাপতির দ্বায়িত্ব পালন করবেন।