ভারত ২০০৭ সালে ২য় বিমসটেক শীর্ষ সম্মেলনের আয়োজন করবে
ভারত ২০০৭ সালের শুরুর দিকে বিমসটেকের দ্বিতীয় শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। এছাড়াও আগামী বছরের জুলাই অথবা আগষ্টে নয়াদিল্লিতে একাদশ সিনিয়র অফিসিয়ালস মিটিং আহ্বান করবে এবং বিমসটেকের মন্ত্রী পর্যায়ের নবম বৈঠক আয়োজন করবে।
বিমসটেকের অষ্টম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সম্পর্কিত একটি সিদ্ধান্ত নেয়া হয়।
‘বে অব বেঙ্গল ইনিশিয়াটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কোপারেশন’ অথবা বিমসটেকের যাত্রা শুরু হয় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মধ্যকার ১৯৯৭ সালের জুনে ব্যাংককে অনুষ্ঠিত বৈঠকের পর।
ব্যাংকক ঘোষণার লক্ষ্য, উদ্দেশ্য ও মূলনীতি ১৯৯৭ সালের ৬ জুন বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কা-থাইল্যান্ড ইকোনোমিক কোপারেশন বা বিসটকে গঠনের সময় গ্রহণ করা হয়।
১৯৯৭ সালের ২২ ডিসেম্বর ব্যাংককে আহূত মন্ত্রী পর্যায়ের এক বিশেষ বৈঠকে মায়ানমারকে বিমসটেকের সদস্য করা হয়। তখন বিসটেকের নাম পরিবর্তন করে রাখা হয় বিমসটেক (বাংলাদেশ-ভারত-মায়ানমার-শ্রীলঙ্কা-থাইল্যান্ড-ইকোনোমিক কোপারেশন)।
২০০৪ সালের ফেব্র“য়ারিতে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের অপর এক বৈঠকে ভুটান ও নেপালকে বিমসটেকের সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়।
