৬ জুন বিমসটেক দিবস ঘোষিত
অষ্টম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে ৬ জুনকে বিমসটেক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান সোমবার, হোটেল শেরাটনে প্রেস ব্রিফ্রিংকালে বলেন, আমরা ৬ জুনকে এখন থেকে বিমসটেক দিবস হিসেবে পালন করব এবং তা শুরু হবে আগামী বছর ভারত বৈঠক থেকে। এবং পরবর্তী বছর এ দিবসটি পালনের জন্য ভারত একটি চলচিত্র উৎসবের আয়োজন করবে।
