২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই’র প্রাক্তন সভাপতির মাতার ইন্তেকাল

এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আকরাম হোসেনের মাতা রাসুলা খাতুন শুক্রবার সন্ধ্যা সাতটায় স্থানীয় একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে...রাজেউন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি--নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে এফবিসিসিআই সভাপতি, সহ-সভাপতি, পরিচালকবৃন্দ এবং এফবিসিসিআই সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমার কুলখানি ১৯ ডিসেম্বর  সোমবার সন্ধ্যা ছয়টায় তাঁর কনিষ্ঠপুত্র মোহাম্মদ জাকির হোসেন বাদশার বাসভবন ২ নং নওরতন কলোনী (বেলী হাউজ), বেলী রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে।

মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে সকল আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।