নিটওয়্যার রপ্তানিকারকরা ভারতের ন্যয় সরকারি সুবিধার দাবি করলেন
বাংলাদেশে বস্ত্র ও পোশাক খাতে প্রতিযোগীতাপূর্ণ দক্ষতা অর্জনে বিশেষত নিট রপ্তানির জন্য ভারত সরকারের ন্যয় সহায়তা প্রদানের জন্য বিশেষজ্ঞরা বধুবার সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলেন, ভারত সরকার বস্ত্র রপ্তানিকারকদের জন্য সুদ হ্রাসসহ ৯ থেকে ২০ শতাংশ অপ্রত্যক্ষ সহায়তা দিয়ে থাকে পক্ষান্তরে বাংলাদেশ সরকার রপ্তানিকারকদের দেশীয় সূতা ব্যবহারের জন্য ৫ শতাংশ নগদ সহায়তা দিলেও আগামী অর্থবছর থেকে তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
বুধবার হোটেলে শেরাটনে ”এমএফএ পরবর্তী নিটওয়্যার খাতে পরিবর্তন এবং চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
সেমিনারে বক্তব্য রাখেন জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী পরিচালক মাহমুদুর রহমান, বিকেএমইএ সভাপতি ফজলুল হক, সাবেক বিটিএমএ চেয়ারম্যান এম এ মতিন এবং সিপিডি’র সিনিয়র রির্সাচ ফেলো ড. অনন্য রায়হান। সেমিনারের প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম ইসমাইল হোসেন এবং সঞ্চালক ছিলেন বিআইডিএস পরিচালক ড. জাহিদ বখত।
নিটওয়্যার রপ্তানির মূল্য সংযোজনের পরিমান ৭৫ শতাংশ উল্লেখ করেন মাহমুদুর রহমান বলেন, নিটওয়্যার খাতের সাফল্য নির্ভর করে সুতা উৎপাদনকারী শিল্পের সাফল্যের ওপর।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে নিট রপ্তানিতে সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ প্রভাবক হলো কমপ্লায়ানস ইস্যু, যা অন্যতম বিপনণ মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতে পারে।
তিনি আরো বলেন, কিছু নিট শিল্পে গ্যাস সংকটের কারণে ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, সে সমস্যা আগামী বছরের জুনের মধ্যে সমাধান হয়ে যাবে।
ফজলুল হক বলেন, আগামী চার মাসের মধ্যে নিটওয়্যার খাত রপ্তানিমূল্যে একক বৃহত্তম খাত হিসেবে আর্বিভুত হবে।
তিনি বলেন, কোটামুক্ত প্রথম ছয়মাসে মার্কিন বাজারে দেশের নিট রপ্তানির প্রবৃদ্ধি ছিল ১১৫ শতাংশ। যদিও এ সময়ে মার্কিন বাজারে চীনা পণ্যের ওপর কোন প্রতিবন্ধকতা ছিল না।
ড. জাহিদ বখত বলেন, সরকারের রপ্তানির জন্য বিশ্ব বানিজ্য সংস্থার সর্বোচ্চ সীমা পর্যন্ত ভর্তুকি প্রদান করা উচিত যদিও দাতারা সরকারকে ভর্তুকি হ্রাসের পরামর্শ দিয়েছে।
মতিন চৌধুরী বলেন, দেশের ছোট মাপের নিট শিল্পগুলো ঝুঁকির সম্মূখীণ। যদিও কয়েকটি ছোট শিল্প একত্রে কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ ঝুঁকি হ্রাস করতে পারে।
তিনি বলেন, বিশ্বে আমাদের রপ্তানি বাড়াতে ও প্রতিযোগীতাপূর্ণ দক্ষতা অর্জনে বড় পরিমানে উৎপাদনশীল নিট শিল্পের দরকার।
এমএফএ অবসানের পর দেশের রপ্তানি ১৪ শতাংশ হ্রাস পাবে- আইএমএফ এ ধরনের আশংকার বিরুদ্ধে ইসমাইল হোসেন বলেন বস্তবতায় এ ধরনের ঘটনা ঘটেনি।
১৯৯৫-২০০৫ সালের মধ্যে নিটওয়্যার রপ্তানিতে গড়ে ২৫ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। আভ্যন্তরীণ মূল্য সংযোজন ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত হয়েছে।
