বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি অনুস্বাক্ষরিত, সম্মত কার্যবিবরণী স্বাক্ষরিত হতে যাচ্ছে
বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বৈত করারোপন পরিহার চুক্তির সম্মত কার্যবিবরণী স্বাক্ষরিত হতে যাচ্ছে।
ঢাকায় ১২ থেকে ১৩ ডিসেম্বর এ সংক্রান্ত দ্বিতীয় দফা আলোচনায় উভয় পক্ষ এ ব্যাপারে সম্মত হয়েছে।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডে চুক্তিটি অনুস্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) এএস জহির মোহাম্মদ এবং উজবেকিস্তানের পক্ষে সেদেশের স্টেট ট্যাক্স কমিটির প্রধান জনাব ও নবীএ্যাভ এই অনুস্বাক্ষর করেন।
চুক্তিতে দ্বৈত কর পরিহার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মোট ৩১টি আর্টিকেল রয়েছে। উজবেকিস্তানের সাথে স্বাক্ষরিত এ চুক্তির বিধানাবলী বাংলাদেশের সঙ্গে ইতোপূর্বে অনান্য দেশের স্বাক্ষরিত চুক্তির অনুরূপ বলে বৈঠক সূত্র জানিয়েছে।
বৈঠক সূত্র আরো জানায়, চুক্তিটি বাস্তবায়িত হলে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উৎসাহিত বলে উভয় দেশের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
