নাইকোর একাউন্ট জব্দ করা সংক্রান্ত হাইকোর্টের আদেশের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি
কানাডীয় গ্যাস কোম্পানি নাইকো রিসোর্সেস লিমিটেডের সকল ব্যাংক একাউন্ট জব্দ করতে হাইকোর্ট সরকারের প্রতি যে নির্দেশ দিয়েছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সেই নির্দেশের বিরুদ্ধে আগে থেকেই জারিকৃত স্থগিতাদেশ সোমবার ছয় সপ্তাহ বৃদ্ধি করেছেন।
নাইকো রিসোর্সেস লিমিটেডের স্থগিতাদেশের মেয়াদকাল বৃদ্ধির আবেদন সংক্রান্ত বিষয়ে সোমবার শুনানির পর আপিল বিভাগের চেম্বার বিচারক বিচারপতি আমিরুল কবির চৌধুরী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির আদেশ দেন।
হাইকোর্ট ১২ সেপ্টেম্বর নাইকো রিসোর্সেস লিমিটেডের সকল ব্যাংক একাউন্ট জব্দ করতে ও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করার কারণে নাইকোর পাওনা টাকা পরিশোধ না করতে সরকারের প্রতি নির্দেশ দেন।
আপিল বিভাগ তখন হাইকোর্টের নির্দেশ স্থগিত রাখার নির্দেশ প্রদান করেন।
নাইকোর পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ আদালতে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান।
