ঢাকায় ২৮--২৯ ডিসেম্বর ক্ষুদ্রঋণ মেলা
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২৮ ও ২৯ ডিসেম্বর দুই দিন ব্যাপী ক্ষুদ্র ঋণ মেলা অনুষ্ঠিত হবে।
জাতিসংঘ কর্তৃত ঘোষিত ক্ষুদ্র ঋণ বর্ষ - ২০০৫ উদযাপন উপলক্ষ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এই মেলার আয়োজন করছে। মেলায় ক্ষুদ্র ঋণ প্রদানকারী বিভিন্ন সংগঠন তাদের কর্মকান্ড তুলে ধরবে। মেলায় বিভিন্ন সংগঠনের স্টলে ক্ষুদ্র ঋণ প্রদান সংক্রান্তআলোকচিত্র, পুস্তক এবং প্রতিবেদনও দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হবে।
২৯ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘আন্তর্জাতিক ক্ষুদ্রঋণ বর্ষ-২০০৫’ উপলক্ষ্যে পিকেএসএফ সমাপনী অনুষ্ঠানেরও আযোজন করবে। অনুষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রম যারা সাফল্যের সাথে পরিচালনা করছেন এরকম চারটি পিকেএসএফ’র সহযোগী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।
একই দিন বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এতে ক্ষুদ্র ঋণ এর সুবিধাভোগী এবং তাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে।
২৬ ডিসেম্বর পিকেএসএফ’র উদ্যোগে সিরডাপ মিলনায়তনে ‘ক্ষুদ্রঋণ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
আর্ন্তজাতিক ক্ষুদ্রঋণ বর্ষ--২০০৫ এর সমাপনী উপলক্ষ্যে পুরো ডিসেম্বর মাসজুড়ে পিকেএসএফ নানা কর্মসূচী গ্রহণ করেছে।
