২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের মূল্যের কারণে টাটা বাংলাদেশে বিনিয়োগে পিছিয়ে যেতে পারে

ভারতের টাটা গ্র“প গ্যাসের মূল্যের কারণে বাংলাদেশে বিনিয়োগের জন্য তাদের প্রস্তাবিত দুই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার প্রত্যাহার করে নিতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 08:33 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

টাটা গ্র“পের পরিচালক জেজে ইরানি শুক্রবার কলকাতায় বলেন, আমরা যে মূল্যে গ্যাস চাচ্ছি, তা না পেলে সেখানে আমাদের ব্যাবসা করার কোনো কারণ থাকতে পারে না।

টাটা গ্র“প এ বছরের বাংলাদেশের ইস্পাত, কিদ্যুৎ ও সার খাতে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহ দেখায়।

ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের কর্মকর্তারা চুক্তি বাস্তবায়ন করতে টাটার সাথে বেশ কয়েকদফা বৈঠক করেছে। গ্যাস সরবরাহ ও এর মূল্যের কারণে উভয় পক্ষই চুক্তি বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে।

জেজে ইরানি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের গ্যাস সরবরাহ ও এর মূল্যের ওপর টাটা স্টিল এবং টাটা কেমিকেলসের প্রস্তাবিত প্রজেক্ট নির্ভর করছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার টাটাকে  হ্রাসকৃত মূল্যে গ্যাস দিতে রাজি নয়।

তিনি বলেন, বাংলাদেশ সরকার যদি হ্রাসকৃত মূল্যে টাটাকে গ্যাস না দেয়, তাহলে ওই বিনিয়োগ পরিকল্পনার ব্যাপারে আমাদের নতুন করে ভাবতে হবে।