ঢাকায় তৃতীয় আন্তর্জাতিক চিকিৎসা মেলা ২০০৫ উদ্বোধন
আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি এবং উন্নত চিকিৎসা সুবিধার লক্ষ্য নিয়ে শুক্রবার নগরীতে তিন দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক চিকিৎসা মেলা ২০০৫ শুরু হয়েছে।
হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে ট্রিউন এক্সিবিশন এন্ড ইভেন্ট ম্যানেজম্যান্ট সার্ভিস (টিইইএমএস) আয়োজিত মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
উদ্ধোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা অনেকেই জানি না দেশে কি ধরনের সেবা আছে এবং এ সমস্ত সেবা কোথায় পাওয়া যায়।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিইইএমএস’র চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগোনস্টিক ওনার্স এসোসিযেশন এর সভাপতি ডাঃ মনিরুজ্জামান ভুঁইয়া এবং বাংলাদেশ অক্সিজেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউর রহমান ভুঁইয়া।
বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, চীন ও জার্মানির বেশ কয়েকটি বিশ্বখ্যাত হাসপাতালসহ ৪৩ টি কোম্পানি মেলার ৫৭ টি বুথে তাদের পণ্য প্রর্দশন করবে।
কাজী ওয়াহিদুল আলম বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতি সত্ত্বেও দেশের অনেক মানুষই স্বাস্থ্যসেবা ও চিকিৎসার জন্যে বিদেশ পাড়ি জমায়।
ডাঃ মনিরুজ্জামান ভুঁইয়া বলেন, দেশে চার হাজারেরও বেশি নিবন্ধনভুক্ত ক্লিনিক এবং ডায়গোনস্টিক সেন্টার নিজ নিজ ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।
ডিসেম্বরের ১১ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কোনও প্রবেশ মুল্য ছাড়াই দর্শণার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
মেলা চলাকালে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা জটিল রোগীদের বিনামুল্যে পরামর্শ দেবেন।
মেলার পাশাপাশি ডাক্তার ও রোগীদের জন্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হবে। মেলায় বিভিন্ন মেডিক্যাল পণ্য উৎপাদনকারিরা তাদের পণ্যের ওপর আকর্ষণীয় মুল্যছাড় দেবে।
