কাশিম শরীফ চলে যাওয়ার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে নাইকো
নাইকো কোম্পানি থেকে কাসিম শরীফ চলে যাওয়ার বিষয়ে কানাডীয় নাইকো রিসোর্সেস লিমিটেড শুক্রবার ব্যাখ্যা প্রদান করেছে।
এক বিবৃতিতে নাইকো জানায়, নাইকোর চেয়ারম্যানের সাথে আলোচনা করে আন্তর্জাতিকভাবে সন্ধান ও উৎপাদন কর্মসূচির সাথে নিজেকে সম্পৃক্ত করার জন্য নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের সভাপতি হিসেবে কাশিম শরীফ ১ নভেম্বর পদত্যাগ করেছেন।
নাইকোর ভাইস প্রেসিডেন্ট ও আবাসিক ব্যবস্থাপক ব্রায়ান জে এডলফের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাইকোর সাথে তার খুব ভাল সম্পর্ক রয়েছে। আমাদের ব্যবসায়িক কাজে বিভিন্ন সময় আমরা তার উপদেশ চেয়েছি।
