২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বেসরকারি প্রকল্পে দাতাদের ২০০ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের আশ্বাস

বাণিজ্য ও বিনিয়োগের জন্যে বাংলাদশকে একটি প্রতিযোগিতামূলক স্থানে প্রতিষ্ঠিত করতে সক্ষমতা অর্জন, অবকাঠামো উন্নয়ন এবং নিয়ন্ত্রণ পরিবর্তনে বৃহস্পতিবার দাতাগোষ্ঠী বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার আশ্বাস দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

অর্থমন্ত্রণালয়ে ‘বেসরকারি খাত উন্নয়ন সমর্থন : পিআরএসপি বাস্তবায়ন’ শীর্ষক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইসমাইল জাবিউল্লাহ বলেন, বেসরকারি খাতের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই সাহায্য বিতরণ করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মূখ্যসচিবকে প্রধান করে ইতোমধ্যে একটি টাস্কফোর্স  এই প্রকল্পে কাজ করছে।

তিনি বলেন, সরকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) সমান সুযোগ সুবিধা দিয়ে স্থানীয় বিনিয়োগকারীদের জন্যে কয়েকটি আলাদা অর্থনেতিক অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।   

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অবকাঠামো এবং বিনিয়োগ আবহাওয়া উন্নয়নের জন্যে বিশ্ব্যাংক, ডিএফআইডি, জাইকা, এসইডিএফ, সিআইডিএ এবং ইউরোপীয় ইউনিয়ন এই সাহায্য দেবে।

তিনি আরও বলেন, নির্বাচিত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদেরকে দেশে এবং দেশের বাইরে প্রশিক্ষণ দেওয়া হবে। 

তিনি বলেন, বেসরকারি খাত উন্নয়ন প্রকল্পের অধীনে দেশে কমপক্ষে তিনটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্যে একটি সম্ভাবনা গবেষণা পরিচালনা করা হবে। 

জাবিউল্লাহ বলেন, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় এ সমস্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে।

দাতাদের কথা উল্লেখ করে রহমান বলেন, বিদেশী বিনিয়োগকারিরা বালংাদেশে বিনিয়োগের পরিস্থিতি দেখে সন্তুুষ্টি প্রকাশ করেছে এবং বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এমনকি ফার্মাসিউটিক্যালস, নিটওয়্যার, প্লাস্টিকএবং ইঞ্জিনিয়ারিং খাতে বিশ্বব্যাংক বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু তাদের সমর্থনযোগ্য পরিবেশ প্রয়োজন। 

বৈঠকে অন্যান্যের মধ্যে বিশ্বব্যাংক, ডিএফআইডি, জাইকা, এসইডিএফ, সিআইডিএ এবং ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।