২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে: সাইফুর

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান রোববার বলেছেন, প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়নে বরাদ্দ বাড়িয়ে দিয়ে তাদের মূল উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

১৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে (ডিসেম্বর ৩) পাঁচ দিনব্যাপী ২য় জাতীয় প্রতিবন্ধী বিষয়ক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে।

সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা অ্যাকশন অন ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট’র (এডিডি) কান্ট্রি ডিরেক্টর মোশাররফ হোসেন।

সাইফুর রহমান বলেন, বর্তমান বরাদ্দ ২০ কোটির পরিবর্তে আগামী অর্থবছরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।

তিনি বলেন, প্রতিবন্ধীরা এ সমাজেরই একটা অংশ। দেশের উন্নয়ন কর্মসূচিতে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় উন্নয়ন আরও তরান্বিত হবে বলে তিনি জানান।

প্রতিবন্ধীদের উন্নয়নে তিনি বিভিন্ন সেবা প্রতিষ্ঠান এবং জনদরদীদের এগিয়ে আসার আহ্বান জানান।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক হিসেবে জানা যায়, দেশের প্রায় এক কোটি ৩০ লাখ লোক বিভিন্ন ধরনের প্রতিবন্ধীত্বের শিকার।

মেলায় ৬০ সংগঠন প্রতিবন্ধীদের উৎপাদিত বিভিন্ন পণ্য এবং ব্র“শিউর, লিফলেট, পুস্তক ১০২ টি স্টলে প্রদর্শন করে।