২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম প্রতিমন্ত্রী ও বিজিএমইএ’র মধ্যে তৈরি পোশাক খাতে স্যোশাল কমপ্ল্যায়ান্স নিয়ে আলোচনা

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান ও বিজিএমইএ প্রেসিডেন্ট টিপু মুন্সি রোববার গার্মেন্টস সেক্টরে ন্যুনতম মজুরি প্রসঙ্গে আলোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্প্রতি অতিরিক্ত বিজিএমইএ নির্বাহি কমিটির  নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলে এ বিষয়টি আলোচনায় স্থান পায়।

বিজিএমইএ প্রেসিডেন্ট এ সময় সকল গার্মেন্টস কারখানার জন্যে স্যোশাল কমপ্লায়ান্সের মান নির্ধারণে একটি আচরণ বিধি প্রণয়নের উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, গার্মেন্টস শিল্পে এই কমপ্লায়ান্সের বিষয়টি অচিরেই একটি শুল্ক বহির্ভূত বাধা হিসেবে বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

১৯৯৪ সালে গার্মেন্ট শ্রমিকদের জন্য একটি বিশেষ ন্যুনতম মজুরী বোডৃ গঠন করা হয়েছিলো। বিজিএমইএ সভাপতি শ্রম প্রতিমন্ত্রীকে এ ি শেষ খাতটির জন্যে ন্যুনতম মজুরী ধার্য করার অনুরোধ জানান।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মো. শফিকুল ইসলাম, যুগ্মসচিব এ বি এম আব্দুস সাত্তার, উপস্থিত ছিলেন।

বিজিএমইএ প্রতিনিধি দলে আরও ছিলেন প্রাক্তন পরিচালক খন্দকার জামিল উদ্দিন, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী অরুন, পরিচালক গোলাম সারওয়ার মিলন, এস এম ফজলুল হক, জালাল উদ্দিন আহমেদ, মেসবাহ উদ্দিন আলী,  হারুন অর রশীদ এবং আইন উপদেষ্টা ব্যারিস্টার জেনিফা কে,  জব্বার।

বিজিএমইএ নেতৃবৃন্দ সাম্প্রতিক সময়ে দেশের জঙ্গি তৎপরতা রোধে সরকারকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা এ বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

তারা বলেন জঙ্গি তৎপরতা প্রতিহত করতে সরকারের যে কোন পদক্ষেপের প্রতি তাদের সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থন অব্যাহত থাকবে।