বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনের আগে হংকং ৩০০ উগ্রপন্থীর কালো তালিকা তৈরি করেছে
হংকংয়ে ১৩ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের ৬ষ্ঠ সম্মেলনের আগে হংকং সরকার প্রায় তিনশ’ উগ্রপন্থীর একটি কালো তালিকা প্রস্তুত করেছে।
সম্মেলন চলাকালে তালিকাভুক্তরা যাতে দেশটিতে প্রবেশ করতে না পারে, সেদিকে সরকারের তীক্ষ্ম নজর থাকবে। সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকা রোববার এ কথা জানিয়েছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, এ তালিকায় অনেক দক্ষিণ কোরীয় নাগরিক রয়েছে। সম্মেলন চলাকালে হংকংয়ে অবতরণ করা মাত্র উগ্রপন্থীদের বিতাড়িত করা হবে। তাদের মধ্যে কাউকে আবার হংকংয়ের ভিক্টোরিয়া কারাগারে আটক রাখা হতে পারে।
পত্রিকাটি আরও জানায়, গত মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকনোমিক করপোরেশন ফোরাম--এর সময় বিক্ষোভকারীদের তোলা ছবি হংকং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হংকং প্রশাসন জানিয়েছে, সম্মেলন চলাকালে আটক বিক্ষোভকারীদের জন্যে তারা কারাগারে সাতশ’ মানুষ রাখার মতো জায়গা সংরক্ষিত রেখেছে।
ইতোমধ্যেই সিয়াটল ও কানকুনে অনুষ্ঠিত সম্মেলনে সারা বিশ্বের বিশ্বায়নবিরোধী বিক্ষোভকারীরা সংহিস কাণ্ড ঘটিয়েছে। হংকং বৈঠকের সময় ১০ হাজার বিক্ষোভকারী থাকবে বলে ধারণা করা হচ্ছে।
