২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফটা চুক্তি চুড়ান্ত, যথাসময়েই কার্যকর হবে

দক্ষিণ এশিয়াকে একটি মুক্তবাণিজ্য এলাকা হিসেবে গড়ে তুলতে সার্কের সদস্য রাষ্ট্রগুলো সাফটা চুক্তি চুড়ান্ত করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

২০০৬ সাল থেকে সাফটা চুক্তি কার্যকর করার লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামবাদে দ্বাদশ সার্ক শীর্ষ সম্মেলনে ২০০৪ সালে সাফটা চুক্তি স্বাক্ষরিত হয়।

শুক্রবার দিল্লিতে সাফটা চুক্তি চুড়ান্ত করার পর ভারতের বাণিজ্য মন্ত্রনালয়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, ২০১৬ সালের মদ্যে সার্ক পূর্নাঙ্গ রুপ পাবে।

ভারতের বাণিজ্যমন্ত্রী কামাল নাথ এক বিবৃতিতে বলেন, নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় সার্কের ৭ টি দেশের উপসচিব এবং বিশেষজ্ঞ কমিটির বৈঠকে এ ব্যাপারটি চুড়ান্ত করা হয়।

১৯৮৫ সালে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকা এই সাতটি দেশ নিয়ে সার্ক গঠিত হয়।