ডব্লিউটিও মহাপরিচালক ৫ ডিসেম্বর ইন্টারনেটে সরাসরি মতবিনিময় করবেন
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক প্যাসকল ল্যামি ডব্লিউটিও’র ইস্যুসমূহ এবং বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা বিষয়ে ৫ ডিসেম্বর ইন্টারনেটের মাধ্যমে সরাসরি মতবিনিময় করবেন।
ডব্লিউটিও’র মহাপরিচালকের অনলাইন চ্যাটের এ সংবাদ বৃহস্পতিবার জানানো হয়। ডব্লিউটিও’র ওয়েবসাইটে বলা হয়, আগামী ১৩--১৮ ডিসেম্বর হংকংয়ে অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের বৈঠককে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় ডব্লিউটিও বিষয়ক যে কোনও প্রশ্ন ডব্লিউটিও’র মহাপরিচালককে করা যাবে এবং তিনি তার উত্তর দেবেন।
ইংরেজি ভাষায় এক ঘন্টার এ অনুষ্ঠান আগামী ৫ ডিসেম্বর জেনেভা সময় অনুযায়ী বেলা ১২টায় শুরু হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ৫০০ জন এতে অংশ অংশগ্রহণ করতে পারবেন।
